1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দূতাবাসের সফল প্রচেষ্টায় মিয়ানমার থেকে ৪৫ জন বাংলাদেশী নাগরিকের দেশে প্রত্যাবর্তন

  • শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

দূতাবাসের সফল প্রচেষ্টায় মিয়ানমার থেকে ৪৫ জন বাংলাদেশী নাগরিকের দেশে প্রত্যাবর্তন

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

গত শনিবার, ০৮ জুন ২০২৪,সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে মিয়ানমারের জেলে বন্দী থাকা পঁয়তাল্লিশ (৪৫) জন বাংলাদেশী নাগরিক মুক্তি পেয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন।

রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজারের উদ্দেশ্যে আসা মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে করে ওই ৪৫ জন দেশে ফিরছেন। খবর বাপসনিউজ।

প্রত্যাবর্তনকারীদের বহনকারী জাহাজটি ০৯ জুন ২০২৪ তারিখের প্রথম প্রহরে কক্সবাজারে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, ফিরে আসা ৪৫ জনের মধ্যে অধিকাংশই কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার অধিবাসী।  

উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ের অব্যাহত প্রচেষ্টায় আরও একবার মিয়ানমারে বন্দী বাংলাদেশি নাগরিকদের তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।

এ নিয়ে গত এক বছরে, বাংলাদেশ দূতাবাস, মিয়ানমার সর্বমোট দুইশত সাতচল্লিশ (২৪৭) জন বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠাতে সক্রিয় ভূমিকা পালন করেছে। এর আগে গত ২৩ এপ্রিল ২০২৪ তারিখে সংঘটিত সর্বশেষ ও বৃহত্তম প্রত্যাবর্তনে ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছিলো।

বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ের কর্মকর্তাগণ রাখাইনের সিতওয়েতে সশরীরে উপস্থিত থেকে প্রত্যাগতদের পরিচয় যাচাইকরণ,

তাদের জন্য ভ্রমণের অনুমতি প্রদান (ট্রাভেল পারমিট) এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews