1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার গুলি ও কুপিয়ে ৩ রোহিঙ্গাকে হত্যা

  • সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার গুলি ও কুপিয়ে ৩ রোহিঙ্গাকে হত্যা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসার সন্ত্রাসীরা আরএসও এর ৩ সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। এসময় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (১০ জুন) ভোরে উখিয়ার ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার সদস্যরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। নিহত ও আহতরা আরএসও সদস্য।

নিহতরা হলেন ৪ নম্বর ক্যাম্পের জাফর আহমেদের ছেলে মো. ইলিয়াছ(৩১) মৃত আবদুর রকিমের ছেলে মো. ইছহাক(৫৪) ও ৩ নম্বর ক্যাম্পের মো. ইসমাইলের ছেলে ফিরোজ খানঁ(১৮)

আহতদের মধ্যে তিনজন হলেন ৪ নম্বর ক্যাম্পের মো. হাছানের ছেলে আব্দুল হক, নজির আহমদের ছেলে আব্দুস শুক্কুর ও মৃত ওমর মিয়ার ছেলে আব্দুল মোনাফ। তারা কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এনজিও হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। আহত বাকি চারজনের নাম পরিচয় জানা যায়নি।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইকবাল তিন জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে ৪০-৪৫ জন আরসা সন্ত্রাসী পাহাড় থেকে কাটা তারের বেড়া অতিক্রম করে ৪ নম্বর ক্যাম্পে আসে। ঘটনাস্থলে এসে ক্যাম্পে পাহাড়ারত রোহিঙ্গা ইলিয়াছকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে হাতে, পায়ে ও তলপেটে কুপিয়ে মারাত্বক জখম করে।

  পরে তারা গুলি চালিয়ে এবং কুপিয়ে আরও দুই রোহিঙ্গাকে হত্যা করে। এ সময় গুরুতর আহত হন সাতজন।

এসময় ঘটনাস্থলে গেলে এপিবিএন সদস্যদের ওপরও গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা। সরকারী সম্পত্তি ও জানমাল রক্ষার্থে পুলিশ সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা ১৬ রাউন্ড শর্ট গানের লেডবল কার্তুজ ফায়ার করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে সংগঠিত এবং নাশকতার চেষ্টা করার চেষ্টা করছে আরসার সন্ত্রাসীরা। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হয়ে হামলা চালায় আরসা সন্ত্রাসীরা।

তারা গুলি এবং কুপিয়ে তিনজন রোহিঙ্গাকে হত্যা করেছে। তাদের হামলায় আহত হয়েছেন আরও সাতজন। হতাহতরা আরএসও সদস্য।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, নিহত তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews