1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় চেম্বার অব কমার্স নির্বাচনে: প্রশাসক নিয়োগ-পুনঃতফসিলের দাবিতে মানববন্ধন

  • রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় চেম্বার অব কমার্স নির্বাচনে: প্রশাসক নিয়োগ-পুনঃতফসিলের দাবিতে মানববন্ধন

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে প্রশাসক নিয়োগ ও স্বচ্ছ ভোটার তালিকা হালনাগাদ করে পুনরায় তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা।  

রোববার (৯ জুন) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি দেওয়া হয়।পরে দুপুর ১২টায় শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ব্যবসায়ীরা।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর দেওয়া স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে যে ‘ব্যাক ডেট’  দেখিয়ে কিছু সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।ভোটার তালিকা ও চেম্বারের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখলে তা স্পস্ট হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ও চেম্বার সদস্যরা অভিযোগ করেন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচনী তফসিল গত ২৫ মে প্রকাশিত হয়েছে।তফসিল অনুযায়ী গত ৩ জুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত ভোটার তালিকায় অনেক ভুয়া ভোটার অন্তর্ভুক্ত আছে।
এক ব্যবসায়ী নেতার প্রতিষ্ঠানের কর্মচারীদের নামও ভুয়া কাগজপত্রের মাধ্যমে খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বর্তমান সভাপতি ও সচিবের যোগসাজশে ২০২৪ সালের মে মাসের মধ্যেই পাঁচ শতাধিক সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। বাণিজ্য সংগঠনের নীতিমালার তোয়াক্কা না করে বর্তমান সভাপতি ইয়াকুব হোসেন জালিয়াতির মাধ্যমে বহু সদস্যকে অন্তর্ভুক্ত করেন। প্রতি বছর সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত ১০ বছরে কোনো সভা হয়নি।  

তাদের দাবি, এ কমিটির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই ঘোষিত তফসিল ও বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ করতে হবে এবং প্রকৃত ব্যবসায়ীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। এ দাবি মেনে নেওয়া না হলে আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ আলোচনা করে নতুন সিদ্ধান্ত নেব।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বার অব কমার্সের সদস্য আলাউদ্দীন হেলা।  উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি হাবিবুর রহমান লাভলু, চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী হাবিল হোসেন জোয়ার্দ্দার, সাইফুল হাসান জোয়ার্দ্দার, রোকনুল হাসান, হাফিজুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews