1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় গরু ব্যবসায়ী এবং বাস ট্রেনের যাত্রীদের সর্বস্ব লুট, অজ্ঞান পার্টির ৬ সদস্য গ্রেপ্তার হয়েছে

  • শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় গরু ব্যবসায়ী এবং বাস ট্রেনের যাত্রীদের সর্বস্ব লুট, অজ্ঞান পার্টির ৬ সদস্য গ্রেপ্তার হয়েছে

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গা জেলার কয়েকটি পশুর হাটে ও যাত্রীবাহী বাসে ফাঁদ পেতে গরু ব্যবসায়ীদের টার্গেট করে অজ্ঞান করে নগদ টাকা লুট করে নেওয়া চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তাররা হলেন- বাগেরহাট জেলার বাচ্চু মাঝি (৪৮), চুয়াডাঙ্গা জেলার হাসেম আলী (৪৮), সালামত( ৫৫), শাহাবুদ্দিন শুকচাঁন (৩০), ইব্রাহিম (৫০), আব্দুর রাজ্জাক (৪৭)।

আসামিদের বিরুদ্ধে চেতনা নাশক প্রয়োগ করে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

শনিবার (৮ জুন) বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ।

পুলিশ সুপার জানান, ঈদ উদ্‌যাপনকে নির্বিঘ্ন ও উৎসব মুখর করতে এবং সাধারণ মানুষ যাতে অজ্ঞান পার্টি, মলম পার্টি প্রতারক শ্রেণীর অপরাধীদের দ্বারা সর্বস্বান্ত না হয়। কোনো ধরনের জীবনহানি যাতে না ঘটে ইত্যাদি বিভিন্ন কার্যক্রমকে সামনে রেখে একটি নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।

এরই প্রেক্ষিতে বিভিন্ন স্থান থেকে অজ্ঞান পার্টির ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চেতনানাশক পাউডার ও ওষুধ মিশ্রিত জুস জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি পশুর হাটে, বড় বড় শপিংমল, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায়  পোশাকধারী পুলিশের ডিউটির পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের ধরা অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews