1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় আবারও শুরু তাপপ্রবাহ, থাকতে পারে সপ্তাহজুড়ে

  • শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় আবারও শুরু তাপপ্রবাহ, থাকতে পারে সপ্তাহজুড়ে

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

আবারও মাঝারি তাপপ্রবাহের কবলে পড়েছে চুয়াডাঙ্গা। এটি অব্যাহত থাকতে পারে অন্তত একসপ্তাহ।শুক্রবার (০৭ জুন) দুপুর ৩টায় জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ।

ঘরে-বাইরে কোথাও এক মুহূর্ত স্বস্তি মিলছে না। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে গরমে প্রাণ ওষ্ঠাগত।সকাল থেকেই থাকছে প্রখর রোদের তাপ, ভ্যাপসা গরম। এতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

রোদের তীব্র তাপে মানুষ বাইরে বের হতে পারছেন না। দিনমজুর, ভ্যান-রিকশাচালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বৃদ্ধির কারণে আর্দ্রতা বেড়ে যাওয়ায় এমন তীব্র গরম অনুভূত হচ্ছে। যার কারণে শরীরে ঘাম হচ্ছে প্রচুর পরিমাণে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চলতি মাসে দ্বিতীয় দফায় তাপপ্রবাহ শুরু হয়েছে। একদিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়ে মাঝারি তাপপ্রবাহে রূপ নিয়েছে।

আজ দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬০ শতাংশ।

এরপর বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৯ শতাংশ। চলমান তাপপ্রবাহ আরও ৫ থেকে ৬ দিন অব্যাহত থাকতে পারে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews