1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় কুকুর থেকে বাঁচতে দৌড়দিতে, ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো এক শিশুর

  • বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় কুকুর থেকে বাঁচতে দৌড়দিতে, ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো এক শিশুর

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডে কুরের আক্রমণ থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যার দিকে দামুড়হুদা উপজেলা শহরের বাসট্যান্ড মোড়ের অদূরে তেল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম দামুড়হুদা বসতিপাড়ার জহুরুল ইসলামের (জরু) ছেলে। সে স্থানীয় দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে কয়েকজন ছেলে দামড়হুদা তেলপাম্পের সামনে গাছ থেকে জাম পাড়ছিল।

হঠাৎ তাদের কুকুরে আক্রমণ করে। কুকুর থেকে বাঁচতে তারা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এসময় রাকিবুল দ্রুত রাস্তা পার হতে গেলে গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews