1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় চেম্বার অব কমার্সের নির্বাচনে ভোটার তালিকা নিয়ে আপত্তি দাখিল

  • বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় চেম্বার অব কমার্সের নির্বাচনে ভোটার তালিকা নিয়ে আপত্তি দাখিল

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আসন্ন দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের খসড়া ভোটার তালিকার বিষয়ে আপত্তি দাখিল করেছেন সংগঠনের কয়েক ভোটার।  বুধবার (৫ জুন) চেম্বারের নির্বাচনি আপিল বোর্ড বরাবর এ আপত্তি দাখিল করা হয়।

আপত্তিপত্রে ৯৪৯ জন ভোটারের মধ্যে ৪১৪ জন ভোটারের দাখিলকৃত কাগজপত্রে গরমিল রয়েছে বলে দাবি করা হয়েছে। এতে অবিলম্বে ঘোষিণ তফসিল বাতিল এবং খসড়া ভোটার তালিকা সংশোধন করে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয়েছে।

নির্বাচনি আপিল বোর্ড বরাবর দাখিল করা আপত্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ৩ জুন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে অসঙ্গতিপূর্ণভোটার ও ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী ৬৯৯ জন সাধারণ ভোটারের মধ্যে ২৬৭ জন অসঙ্গতিপূর্ণও ভুয়া ভোটারের নাম রয়েছে।এছাড়া ২৫০ জন সহযোগী ভোটারের মধ্যে ১৪৭ জন অসঙ্গতিপূর্ণ ও ভুয়া ভোটারের নাম রয়েছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে আপত্তি উত্থাপনকারীরা দাবি করেছেন।

সাধারণ ও সহযোগী ভোটারের খসড়া তালিকার বিষয়ে দু’টি আলাদা আপত্তি দাখিল করা হয়েছে। অপত্তিপত্রে স্বাক্ষর করেছেন সাইফুল হাসান জোয়ার্দ্দার, ভোটার নং-৭২, মো. আলাউদ্দীন হেলা, ভোটার নং-৭৬, মুন্সি আলমগীর হান্নান, ভোটার নং-২৬১, মো. আরেফিন আলম রঞ্জু, ভোটার নং-৭৪, সালমান হাসান জোয়ার্দ্দার, ভোটার নং-১১ এবং রোকনুল হাসান, ভোটার নং-৩৭।

আপত্তিকারীরা দাবি করেছেন, অবিলম্বে প্রকাশিত খসড়া ভোটার তালিকা সংশোধন এবং প্রশাসক নিয়োগের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
গত ১৫ মে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিলে গত ৩ জুন খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ৫ জুন খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি দাখিলের সময় নির্ধারণ করা হয়। তফসিলে আগামী ৩ আগস্ট নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews