1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডঃপুড়েছে ২ শতাধিক ঘর

  • শনিবার, ১ জুন, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডঃপুড়েছে ২ শতাধিক ঘর

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজারে উখিয়ার পালংখালী ইউনিয়নে ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে ২ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দুপুর ১ টার দিকে ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেড় ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আমির জাফর।

অধিনায়ক মো. আমির জাফর জানান, আগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনের ঘটনায় ২ শতাধিক ঘর পুড়ে গেছে।

তিনি জানান,শনিবার দুপুর ১টার দিকে তাজিমারখোলা ক্যাম্প ১৩ সংলগ্ন এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে এপিবিএন তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করে। উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এর মধ্যে কক্সবাজার, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়। সেখান থেকে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর আড়াইটার দিকে ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, প্রাথমিকভাবে জানা যাচ্ছে আগুনে ২ শতাধিক রোহিঙ্গাদের ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে যায় ৩ শতাধিক ঘরসহ নানা স্থাপনা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews