1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গা জীবননগরের ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

  • মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জীবননগরের ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

এসএম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হান্নানকে (৬৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা-জীবননগর সড়কে এ ঘটনা ঘটে।

উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে নেওয়া হয়েছে।  আহত ইউপি চেয়ারম্যানের বাড়ি জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে দর্শনা থেকে বাজার করে মোটরসাইকেলে করে উথলী ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন চেয়ারম্যান আব্দুল হান্নান।

পথে দর্শনা-জীবননগর আঞ্চলিক সড়কের আবাসনের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুজন পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা নেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসাল্ট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ধারালো অস্ত্রের আঘাতে পিঠের বাম পাশে ফুসফুসে গুরুতর আঘাত লেগেছে।

তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় শরীরে রক্ত দিতে হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান বলেন, ঘটনার পরপরই দুর্বৃত্তদের আটক করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে।

এদিকে আহত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে দেখতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালে যান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews