1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

“শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইউকে ওয়েলস আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

“শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইউকে ওয়েলস আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়ার প্রতিনিধি, 

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও  প্রধানমন্ত্রী  শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার  উদ্যোগে গত ২৫ শে  মে রাত ১১ টায় সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে কার্ডিফের স্থানীয় একটি রেষ্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাপসনিউজকে এ সংবাদ জানিয়েছন ফয়সল মনসুর ।

যুক্তরাজ্য  আওয়ামী লীগের  সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রাক্তন এম.এ.মালিক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, সহ সভাপতি এস এ রহমান মধু,

ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ,ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, ওয়েলস কৃষক লীগের সভাপতি  শেখ মোহাম্মদ আনোয়ার,

সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান খসরু, সাবেক যুবলীগ নেতা আব্দুল ওয়াহিদ বাবুল, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন,

সহ সভাপতি রকিবুর রহমান, সাধারন সম্পাদক মফিকুল ইসলাম, ও যুগ্ম সাধারণ সম্পাদক এ বি রুনেল, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর, দেওয়ান ফয়সল মজিদ, শেখ সুমন তরফদার, আসাদ মিয়া, নজির আহমদ, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ওয়েলস আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম.এ.মালিক বলেন, আমাদের আস্থা, বিশ্বাস,ভালোবাসার শেষ ঠিকানা আলোর দিশারি, অপ্রতিরোধ্য বাংলাদেশের অগ্রযাত্রার কাণ্ডারি,

জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যারত্ন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়।

সভাপতির বক্তব্যে ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকিস মনসুর বলেন, বঙ্গবন্ধু কন্যার এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই আবারো মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন ফিরে পেয়েছে স্বৈরাচার ও উগ্রবাদীদের ষড়যন্ত্রে ক্ষত-বিক্ষত বীর বাঙালি, বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময়, উন্নয়নের রোল মডেল।

একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে  তিনি এরই মধ্যে মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন তাই  আসুন, আমরা সবাই মানণীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাঙালি জাতি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ ডিজিটাল বাংলার আলোর মিছিল তথা  ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে মানণীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করতে দেশে বিদেশে আরও বলিষ্ঠ ভূমিকা রাখি এই হোক আমদের দীপ্ত শপথ।

আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট,

২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং  সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের  প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews