চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর ২০২২/২০২৩ সম্মাননা প্রদান করা হয় ২৫-০৫-২০২৪ তারিখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ারদার সেলুন এমপি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান পিপিএম সেবা। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয় র জনাব জাহাঙ্গীর আলম মালিক।
উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মামুন বিন সালেহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা।
অনুষ্ঠানে ১০ জন গুণি শিল্পীর সম্মাননা পদক ও ২০ হাজার টাকার চেক গ্রহণ করেন।
উল্লেখিত অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির ছাত্র-ছাত্রীবৃন্দ সংগীত পরিবেশন করেন।





Leave a Reply