আজ ২৫ মে’ শনিবার সকাল সাড়ে ৭ টায় হত্যা মামলাযর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামি মোঃ জাকারিয়া কে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মোঃ জাকারিয়া নড়াইল জেলার লোহাগড়া থানার মাইগ্রাম সাকিনের মুক্তার বুড়ো এর ছেলে। সে গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে ভারতে পলাতক ছিল।
গোপন ও বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) এফএম হাসিবুর রহমান ও এএসআই(নিঃ) আকিজুর রহমান
সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মিয়াবাড়ী গ্রাম থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Leave a Reply