1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় ঝিনাইদহ ত্রিমুখী সড়কে প্রাণ গেলো যুবকের

  • বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ঝিনাইদহ ত্রিমুখী সড়কে প্রাণ গেলো যুবকের

এসএম রেদ্বোয়ান,চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গায় ইজিবাইক-পাখিভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শান্ত আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রায়হান আলী (১৯) নামে আরেক যুবক।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদরের জাফরপুর মাদরাসা সংলগ্ন সডকে এ দুর্ঘটনা ঘটে।নিহত শান্ত আলী সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বকুল আলীর ছেলে ও আহত রায়হান আলী একই গ্রামের বাবুলের ছেলে। তারা দুজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর থানাধীন জাফরপুর মাদরাসা সংলগ্ন স্থানে ইজিবাইক-পাখিভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে শান্ত আলী ও রায়হান আলী নামের দুজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শান্ত আলীকে মৃত ঘোষণা করেন। আর রায়হান আলীকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, সকালে দুজনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এর মধ্যে শান্ত আলী নামের একজনকে পরীক্ষা-নীরিক্ষা করে মৃত অবস্থায় পেয়েছি। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় শান্ত আলী নামের এক যুবক নিহত হয়েছেন। তার মরদেহ সদর হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছি। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews