1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্যার না বলায় সাংবাদিকের ওপর চটলেন প্রিসাইডিং কর্মকর্তা

  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

স্যার না বলায় সাংবাদিকের ওপর চটলেন প্রিসাইডিং কর্মকর্তা

এসএম রেদ্বোয়ান,চূয়াডাঙ্গা অফিস:

স্যার না বলায় সাংবাদিকের ওপর চটলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে নীলমণিগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আতিকুর রহমান। কেন্দ্রের ভিডিও সংগ্রহেও বাধা প্রদান করেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় প্রিসাইডিং কর্মকর্তার পরিচয় জানতে চাইলে তিনি কোনো পরিচয় না দিয়ে তাকে স্যার সম্বোধন করতে বলেন। স্যার না ডাকায় তিনি সাংবাদিকের ওপর চটে যান। মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সংবাদকর্মী জাগো নিউজের চুয়াডাঙ্গা প্রতিনিধি হুসাইন মালিক বলেন, আমি এই কেন্দ্রের ভোটার। আমি প্রথমে ভোটার হিসেবে ভোট প্রয়োগ করি। এ সময় আমার ক্যামেরা পারসন সাকিব আল হাসান কেন্দ্রের বাইরের ফুটেজ সংগ্রহ করছিলেন।

কিন্তু প্রিসাইডিং কর্মকর্তা বাধা প্রদান করেন। পরে আমি সংবাদকর্মী পরিচয় দিয়ে ভাই সম্মোদন করি। কিন্তু স্যার না ডাকায় তিনি চটে যান। এটা দুঃখজনক ঘটনা। এরপরই আমি রিটার্নিং অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি আবহিত করি।

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা বলেন, আমরা এ বিষয়টি অবহিত হয়েছি। ওই প্রিসাইডিং অফিসারকে মেসেজ দেওয়া হয়েছে। উনি ভবিষ্যতে এরকম করবেন না।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ব্যালট পেপারের মাধ্যমে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় ভোটগ্রহণ চলছে। সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৮৪৯ জন।

এ উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯৯টি।অপরদিকে আলমডাঙ্গা উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ২০২ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ১১৮টি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews