1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

  • রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

দেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। ৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী শাসকগোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন-নিপীড়ণ করছে।

রোববার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।পল্টন থানার একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জেষ্ঠ্য সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, এ ধরণের অপকর্মের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে। মিথ্যা মামলায় বিএনপি নেতা-কর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে।

ফখরুল বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করেকারাগারে পাঠানো সেই কর্মসূচিরই নিরবচ্ছিন্ন অংশ। এ ধরণের অমানবিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারসহ তার নি:শর্ত মুক্তির জোর আহবান জানাচ্ছি।

অপরদিকে, ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু।

বিবৃতিতে নেতারা বলেন, আওয়ামী অবৈধ সরকার দেশে ভয়াবহ দুঃশাসনের আরও একটি ঘৃন্য দৃষ্টান্ত স্থাপন করলো। সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তাই জনসমর্থনহীন এই ফ্যাসিষ্ট ও দখলদার সরকার হিতাহিত বিবেচনাহীন হয়ে পড়েছে।

বিএনপি নেতা-কর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো দুঃশাসনকে টিকিয়ে রাখারই ইঙ্গিত। মামলা প্রত্যাহারসহ ইশরাকের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান তারা।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews