1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় স্বামীকে স্ত্রী তালাক দেওয়ায়ার কারণে শ্বশুরের দোকানে আগুন দিলেন স্বামী

  • শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় স্বামীকে স্ত্রী তালাক দেওয়ায়ার কারণে শ্বশুরের দোকানে আগুন দিলেন স্বামী 

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার জীবননগরে স্ত্রীর কাছ থেকে তালাকনামা পেয়ে ক্ষুব্ধ হয়ে গভীর রাতে শ্বশুরের ফার্নিচারের দোকানে আগুন দিয়েছেন স্বামী । এতে ওই এলাকার ছয়টি ফার্নিচারের দোকান পুড়ে ভূস্মীভূত হয়।

মঙ্গলবার (১৪ মে) দিনগত রাত ১টার দিকে জীবননগর বাসস্ট্যান্ড সংলগ্ন কাঠপট্টিতে ফার্নিচারের দোকানে আগুন লাগিয়ে দেন সোনা মিয়া। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে সংবাদ সম্মেলনে এতথ্য জানায় পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত সোনা মিয়া (২৫) ও শামীম হোসেন (২৯) নামের আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসি টিভির ফুটেজ দেখে শনাক্তের পর তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন জীবননগর উপজেলার একতারপুর গ্রামের রমজান আলীর ছেলে সোনা মিয়া ও জীবননগর পৌর শহরের বসতিপাড়ার খেজমত আলীর ছেলে শামীম হোসেন।

পুলিশ জানায়, চার বছর আগে জীবননগর পৌর শহরের বসতিপাড়ার খোরশেদ আলমের মেয়ের খুশি খাতুনের সঙ্গে সোনা মিয়ার বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে খুশি খাতুন দুদিন আগে সোনা মিয়াকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে যান।

 এতে ক্ষুব্ধ হন সোনা মিয়া। প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন তিনি। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে বন্ধু শামীম হোসেনকে সঙ্গে নিয়ে জীবননগর উপজেলা শহরের কাঠপট্টিতে সাবেক শ্বশুর খোরশেদ আলমের ফার্নিচারের দোকানে পেট্রোল ঢেলে আগুন দেন।

আগুন ছড়িয়ে যায় পুরো এলাকায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয় ব্যবসায়ীর ফার্নিচারের দোকান পুড়ে ভস্মীভূত হয়। এতে ফার্নিচার ও কাঠসহ এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর ভিডিও ফুটেজ দেখে পুলিশ দোষীদের শনাক্ত করে। পরে কাঠ ব্যবসায়ী শহিদ জীবননগর থানায় মামলা করেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ মূল আসামি সোনা মিয়া ও সহযোগী শামীমকে গ্রেফতার করে।

পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, অভিযুক্তরা স্বীকার করেছেন পূর্ব পরিকল্পিতভাবে তারা জীবননগরের কাঠপট্টিতে গভীর রাতে আগুন দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews