1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় পৃথক অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদসহ গ্রেফতার ৫

  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

উখিয়ায় পৃথক অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদসহ গ্রেফতার ৫

কায়সার হামিদ মানিক,কক্সবাজার অফিস :

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি এ-৩ রাইফেল, ২টি এলজি, ৯২ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগাজিন ও ২৪ টি গুলির খোসা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকার মোহাম্মদ ছৈয়দের ছেলে মোস্তাক আহমদ (৩৭), মোস্তাক আহমদের স্ত্রী লতিফা আক্তার (৩৪), মৃত নুর নবীর ছেলে কাশেম ওরফে মনিয়া (৩৮), মহেশখালীর মাঝের ডেইল এলাকার আনজু মিয়ার ছেলে রবিউল আলম (২৮), শুক্করিয়া পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে মো. বেলাল হোসেন (৩৮)।

১৪ মে থেকে ১৬ মে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উখিয়া ও টেকনাফ থানার পুলিশ।বৃহস্পতিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন, কতিপয় ডাকাত ও অস্ত্র ব্যবসায়ী মিয়ানমার থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে এসে অপরাধী চক্রের কাছে হস্তান্তরের জন্য সংঘবদ্ধ হয়েছে।

ওই সংবাদে উখিয়া ও টেকনাফ থানার একদল পুলিশ সদস্য অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় উখিয়া থানার মাদারবুনিয়া এলাকায় গহীন পাহাড়ে অপরাধীদের অবস্থান নির্ণয় করে টানা ৩-৪ ঘন্টা অভিযান পরিচালনা করে দূধর্ষ মোস্তাকসহ অস্ত্র ব্যবসায়ী রবি আলম, কাশেম এবং মোস্তাকের স্ত্রীকে ২টি ওয়ান শুটার গান (এলজি), ৭৭ রাউন্ড গুলি এবং ২৪টি গুলির খোসাসহ গ্রেপ্তার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে তাদের দলের কতিপয় সদস্য কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের পলাতক সদস্যদের নিকট আরো আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে।

পরে পলাতক তাদের গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য পালংখালী দুর্গম পাহাড়ে অস্ত্র ব্যবসায়ী রবি আলমের আস্তানায় অভিযান চালিয়ে পলাতক বেলালকে টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়।

তার তথ্যের ভিত্তিতে শামলাপুর এলাকায় বালির নিচে রাখা ১টি বিদেশি এ-৩ রাইফেল, ১টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোস্তাক একাধিক ডাকাতি, অস্ত্র, মাদক মামলার আসামি এবং তার বিরুদ্ধে ৪টি গ্রেপ্তারি পরোয়ানা মূলতবী রয়েছে।

অস্ত্র ব্যবসায়ী রবি আলম দীর্ঘদিন ধরে পালংখালী এলাকায় দর্ঘম পাহাড়ে অবস্থান করে অস্ত্র কেনা-বেচা চালিয়ে আসছে। তার নামে মহেশখালী থানায় একাধিক অস্ত্র, মাদক, অপহরণ ও খুন মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত ২টি মামলা রুজু করা হয়েছে। এবং অস্ত্র ব্যবসায়ী চক্রের অপর অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews