নড়াইল ডিবি পুলিশের অভিযানে ০৬ মাসের সাজা প্রাপ্ত ও ৩ লাখ টাকা জরিমানা পলাতক এক আসামি আটক।
আজ ১৫ মে’ বুধবার বিকাল সাড়ে ৪ টায় এনআই এক্টের মামলায় ০৬ মাস সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা ও পলাতক আসামি মোঃ হায়দার আলী কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মোঃ হায়দার আলী নড়াইল জেলার সদর থানার চাকই গ্রামের মৃত রমজান আলী এর ছেলে।
ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অপু মিত্র, এএসআই(নিঃ) সোহেল রানা ও এএসআই(নিঃ) সুশান্ত রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে,
নড়াইল জেলার কালিয়া থানার খড়রিয়া বাজার এলাকা হতে গ্রেফতার করেন। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Leave a Reply