1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত

  • বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিস:

“অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই” এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) বিকেলে উপজেলার ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পিস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে এবং USAID, IFES ও দ্যা হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পিএফজির এম্বাসেডর মির্জা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও দ্যা হাঙ্গার প্রজেক্ট আঞ্চলিক সমন্বয়কারী ‘জয়েন্ত কর’ এর সঞ্চালনায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোছাঃ নার্গিস বেগম,

মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুল ইসলাম বাবু, মোঃ আরিফুল হক আরজু, মোঃ ওয়াজেদ আলী খান, মোঃ খোরশেদ আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ হোসনে আরা বেবী, আলিফ নুর মিনি, মঞ্জুয়ারা, ও মোছাঃ সাদিয়া আফরিন খানম উপস্থিত ছিলেন।

এসময় সকল প্রার্থীগণ জনগনের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নির্বাচিত হলে জনগনের প্রত্যাশা পূরণ করবেন বলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগন প্রতিশ্রুতি দেন। এসময় ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত সহ পিএফজি’র সদস্যবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews