1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

নির্মাণাধীন ভবন থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

নির্মাণাধীন ভবন থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমানপ্রতিনিধি :

নড়াইল সদর পৌরসভার একটি নির্মাণাধীন বহুতাল ভবন থেকে জয় গোস্বামী (১৭) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল সদর পৌরসভার রূপগঞ্জ বাজার এয়াকার একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নড়াইল সদর থানা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জয় গোস্বামী সদর পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার পরিমল গোস্বামীর ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জয় তার চাচার সঙ্গে দেখা করার জন্য রূপগঞ্জ বাজারের উদ্দেশে বের হয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল পৌরসভার রূপগঞ্জ এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ৫ তলায় এক কিশোরের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে

সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে নিহতের মৃত্যুর বিষয়ে তার পরিবার বা স্বজনেরা বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ওসি মো.সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews