1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় বিএনপির ১৩ নেতাকর্মী জামিন না মঞ্জুর

  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বিএনপির ১৩ নেতাকর্মী জামিন না মঞ্জুর

এস এম রেদ্বোয়ান চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির ১৩ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।  মঙ্গলবার ১৪ মে দুপুরে চুয়াডাঙ্গার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তৌহিদুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আটক ১৩ নেতাকর্মীর মধ্যে রয়েছেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী,

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুর রহমান বাচ্চু এবং দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব মিল্টন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২ নভেম্বর ভোরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা মোড়ে যাত্রী ছাউনির পাশের মাঠে বেশ কয়েকজন মিলে সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য জড়ো হন।

তাদের কাছে ছিল বোমা। তারা সরকারি সম্পদ নষ্ট করতে সেখানে অবস্থান করছিলেন।খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বোমা সদৃশ বস্তু, বিস্ফোরিত বোমা ও লাঠি উদ্ধার করা হয়।

পরে দামুড়হুদা মডেল থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে আরও ৫০/৬০ জনকে আসামি করে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।  

এ ঘটনায় অভিযুক্ত এ ১৩ জন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন।গত ২৭ মার্চ জামিনের মেয়াদ শেষ হয়।

এজন্য মঙ্গলবার (১৪ মে) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে, বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews