নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পার লংকাচ্চর গ্রামের মো: মাবুর রহমান (কচির) বাড়িতে এ ঘটনা ঘটে।
১২মে রবিবার সকাল আনুমানিক ৫ :২০ মিনিটে মো: মাবুর রহমান কচি ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলতে গেলেই গেটের বাহিরে সিড়ির উপরে বামপাশে দেখতে পায়, এবং গেটের বাহিরে তাকাতেই দেখতে পায় কাফনের কাপড় ভাজ করা দেখতে পায়।
এই দৃশ্য দেখে মাবুর রহমান কচি আতঙ্কিত হয়ে এলাকার গন্যমান্য বেক্তিদের জানান।
এমন খবর পেয়ে এলাকাবাসী মাবুর রহমানের বাড়িতে ভীড় জমান। পরবর্তীতে এলাকা বাসীর সামনেই কাফনের কাপড় খুলেন ইতনা ইউনিয়ন আনছার ভিডিপির দায়িত্বরত অর্পনা বিশ্বাস দেখেন শুধু একটি কাফনের কাপড় তাঁর ভিতরে কোন কিছু নেই শুধুই কাপড়।
এবিষয়ে মাবুর রহমান কচি বলেন.. গ্রামে তার কোনো শত্রু নেই, তিনি ইতনা কলেজের গভর্নিং বডির সদস্য পদে নির্বাচন করছেন বলে জানান। তিনি আরও বলেন এমন ঘটনায় আমি শিহরিত, আমাকে হয়তো কেউ এই সাদৃশ্য দিয়ে আতঙ্কিত করা বা প্রান নাশের হুমকি দিচ্ছে বলে মনে হয়। তাই তিনি দ্রুত আইনের আশ্রয় নিবেন বলে জানান।





Leave a Reply