1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিল মনোনীত

  • শনিবার, ১১ মে, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিল মনোনীত

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃ

যুক্তরাষ্ট্র সরকার ডেভিড স্লেটন মিলকে বাংলাদেশে অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি এবং প্লেনিপোটেনশিয়ারি হিসেবে মনোনীত করেছে।প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনে গুরুত্বপূর্ণ নেতৃত্বে দায়িত্ব পালন করার জন্য ৯ মে এ মনোনয়ন ঘোষণা করেছেন। আজ এখানে প্রাপ্ত একটি বিবৃতি এ কথা জানা গেছে। অনুমোদন চূড়ান্ত হলে ২০২১ সালের জুলাই থেকে বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন ডেভিড মিল।

ডেভিড মিল সিনিয়র ফরেন সার্ভিসে মিনিস্টার-কাউন্সেলর পদমর্যাদার একজন কেরিয়ার ডিপ্লোমেট। বর্তমানে তিনি চীনের বেইজিং-এ মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশন। সেখানে তিনি অন্তর্বতীকালীন চার্জ ডি’ অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এর আগে, তিনি ডিপার্টমেন্টের ব্যুরো অফ ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশনের উপ-সহকারী সচিব ছিলেন। এর আগে তিনি নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন ব্যুরোর পরিচালক ছিলেন।

তার বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে অন্যান্য পদের মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ওয়াশিংটনে ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন; বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন; ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ের কাউন্সেলর; অর্থনৈতিক ব্যুরোতে মুদ্রা বিষয়ক অফিসের উপ-পরিচালক; এবং চীন, হংকং, তাইওয়ান, গিনি ও ওয়াশিংটনে অন্যান্য দায়িত্ব পালন।

ফরেন সার্ভিসে যোগদানের আগে, মিল স্প্রিন্ট টেলিকমিউনিকেশনে কর্পোরেট ফাইন্যান্স সংক্রান্ত পদে অধিষ্ঠিত ছিলেন। ভার্জিনিয়ার স্থানীয় বাসিন্দা মিল ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আইজেনহাওয়ার স্কুল থেকে এম.এস. ডিগ্রী, টুলেন ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় থেকে বিএ। ডিগ্রী অর্জন করেছেন।

তিনি অসামান্য সাফল্যের সঙ্গে ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালনের জন্য বেকার-উইলকিন্স পুরস্কার পেয়েছেন এবং চীনা, ইউক্রেনীয় ও ফরাসি ভাষায় দক্ষ। সুত্র-বাসস

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews