1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আমানত হারালেন মেহেরপুর জেলা ও মজিবনগরের আ.লীগ নেতাসহ ৪ প্রার্থী

  • বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

আমানত হারালেন মেহেরপুর জেলা ও মজিবনগরের আ.লীগ নেতাসহ ৪ প্রার্থী

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন ও মুজিবনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রার্থী জামানত হারিয়েছেন।

এরা হলেন- মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মানান ও আওয়ামী লীগ নেতা হাসেম আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ।

অবশ্য বিএনপি নেত্রী রোমানা আহমেদ নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।  

এদিকে, মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাহবুবুর রহমান তার জামানত হারিয়েছেন।

জেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ ওয়ালীউল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, নির্বাচন বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ১৫ ভাগের নিচে ভোট পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

মেহেরপুর সদর উপজেলায় ৫৬ হাজার ৬৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান পেয়েছেন মাত্র ৩৭২ ভোট। অপর চেয়ারম্যান প্রার্থী আবুল হাশেম পেয়েছেন মাত্র ২ হাজার ৮৮৫ ভোট এবং সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ পান মাত্র ৮৯৪ ভোট।

এদিকে মুজিবনগর উপজেলার চেয়ারম্যান পদে মাহাবুবুর রহমান ৩৪১ ভোট পেয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews