1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গায় কেন্দ্রে প্রবেশে বাধা: আটক ২, একজনের কারাদণ্ড

  • বুধবার, ৮ মে, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় কেন্দ্রে প্রবেশে বাধা: আটক ২, একজনের কারাদণ্ড

এস এম রেদোয়ান চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা ও হুমকি-ধামকির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জনকে আটক করেছে। আটক দুইজনকে থানায় নেওয়া হয়েছে।

বুধবার (৮ মে) সকালে জীবননগর ও দামুড়হুদা থেকে তাদের আটক করে পুলিশ। পরে আবু সিদ্দিক মেম্বারকে ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।

আটকরা হলেন- জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের সাখাওয়াত হোসেন ও দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার আবু সিদ্দিক।

দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, দামুড়হুদার কুড়ালগাছি ইউপির মেম্বার আবু সিদ্দিক আনারস প্রতীকের প্রার্থী আলি মুনছুর বাবুর পক্ষে কাজ করছেন। সকালে ভোট শুরু হলে তিনি প্রভাব বিস্তার করে ভোটারদের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশে বাধা দেন।

এ ঘটনায় পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার সাইফুল ইসলাম সাইফ ৭ দিনের কারাদন্ড দেন। উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান জানান, ভোর থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়। সকাল ৮টায় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে শুরুতে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা বলেন, আমরা সার্বক্ষণিক টিম নিয়ে পর্যবেক্ষণে আছি। কয়েক যায়গায় অপ্রীতিকর ঘটনা ছাড়া পরিস্থিতি স্বভাবিক আছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, দুইজনকে আটক করা হয়েছে। একজনকে ৭ দিনের করাদন্ড প্রদান করেছেন ম্যাজিস্ট্রেট। আরেক জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews