নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।তারি ধারাবাহিকতায় গত কাল ০৪ মে’ রোববার
সকাল সাড়ে ০৭ টার সময় এনআই এ্যাক্টের মামলায় ০১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১৬, লক্ষ টাকা জরিমানা প্রাপ্ত আসামি মোঃ শরিফুল ইসলাম মিন্টু কে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানার পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ শরিফুল ইসলাম মিন্টু নড়াইল জেলার সদর থানার ভওয়াখালী গ্রামের নাসিরুল ইসলাম এর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই(নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply