1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাগেরহাটে মামার ঘেরে মাছ চুরি, দেখে ফেলায় পাহারাদারকে হত্যা

  • বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৫ বার পড়া হয়েছে

বাগেরহাটে মৎস্য ঘেরের পাহারাদার আব্দুর রাজ্জাক (৪৫) কে হত্যার ঘটনায় ঘের মালিকের ভাগ্নে অটো চালক আব্দুল্লাহ হাওলাদার (২৮)কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে বাগেরহাট মডেল থানা পুলিশ আব্দুল্লাহকে আটক করে। মামার ঘেরের মাছ চুরি দেখে ফেলায় ঘেরের পাহারাদার আব্দুর রাজ্জাক (৪৫) কে শ্বাসরোধ করে হত্যা করে পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ এমনটি শিকার করেছেন। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট মডেল থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান।

আটক আব্দুল্লাহ হাওলাদার বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি এলাকার আতাহার হাওলাদারের ছেলে। ঘের মালিক শওকত আলীর ভাগ্নে। মামলা দায়ের পূর্বক আব্দুল্লাহকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। আব্দুর রাজ্জাক শেখ (৪৫) বেশরগাতী গ্রামে শওকত আলীর ঘেরে পাহারাদার হিসেবে কাজ করতেন। ঘটনার দিন আব্দুল্লাহ ওই ঘের থেকে মাছ চুরি করতে যায়। চুরির বিষয়টি আব্দুর রাজ্জাক শেখ দেখে ফেলায়, আব্দুল্লাহ রাজ্জাককে শ্বাসরোধ করে হত্যা করে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট উপজেলার কুচিবগা খাল থেকে স্থানীয়রা আব্দুর রাজ্জাক শেখের মরদেহ উদ্ধার করেন।  নিহত ব্যক্তি সোমবার রাতে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে পাহারার জন্য ঘেরে এসেছিলেন। আব্দুর রাজ্জাক শেখ বিষ্ণুপুর ইউনিয়নের কোয়েখা গ্রামের রুস্তম আলী শেখের ছেলে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews