1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নবগঙ্গা থেকে উদ্ধার ৯ বছরের শিশুর মরদেহে ধর্ষণের আলামত

  • শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

নবগঙ্গা থেকে উদ্ধার ৯ বছরের শিশুর মরদেহে ধর্ষণের আলামত

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া ৯ বছরের এক শিশুর মরদেহ ময়নাতদন্তকালে ধর্ষণের আলামত পাওয়া গেছে।শুক্রবার (৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও ময়নাতদন্তকারী কর্মকর্তা ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস।

এর আগে গত বুধবার (১ মে) ইটভাটায় বাবার জন্য দুপুরের খাবার দিতে এসে নিখোঁজ হয় শিশুটি। পরদিন বৃহস্পতিবার (২ মে) দুপুরে কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার কাঞ্চনপুর গ্রামের মিকালইলের সুপার ব্রিকস ইট ভাটায় বাবাকে ভাত দিয়ে ফেরার পথে নিখোঁজ হয় শিশুটি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরদিন বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদীতে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং মরদেহটি উদ্ধার করে। পরে নিখোঁজ শিশুটির স্বজনরা সেখানে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন। শুক্রবার রাতে মরদেহটির ময়নাতদন্ত শেষ হয় এবং চিকিৎসক জানান যে, শিশুটির মরদেহে ধর্ষণের আলামত রয়েছে।

এ ব্যাপারে খোঁজ নিতে যোগাযোগ করা হয় নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও ময়নাতদন্তকারী কর্মকর্তা ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌসের সঙ্গে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শনিবার (৪ মে) ল্যাব টেষ্ট করে কর্তৃপক্ষের মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করা হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews