1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে

  • বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি :

বৃহস্পতিবার (২ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার শ্বাশ্বতী শীল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন। এ সময় সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ), ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস.এম শরিফুল আলম ও শেখ সাজ্জাদ হোসেন মুন্না মনোনয়ন প্রত্যাহার করায় ৫ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ ছাড়া এই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সিকদার আব্দুল হান্নান রুনু (হেলিকপ্টার মার্কা), এ. কে. এম ফয়জুল হক রোম (আনারস মার্কা), মো: তারিকুল ইসলাম উজ্জ্বল (মোটরসাইকেল মার্কা) মো: মুন্সি নজরুল ইসলাম (দোয়াত কলম মার্কা), মো: আইয়ুব হোসেন (ঘোড়া মার্কা)।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থীরা হলেন, এফ আর রোমান রায়হান (টিয়া পাখি মার্কা), মো: কামরুল ইসলাম মিন্টু (মাইক মার্কা), মো: মোস্তফা কামাল লিওন (টিউবওয়েল মার্কা), মো: জাহিদুর রহমান (তালা মার্কা), আলী আজম মোল্যা (বই মার্কা), মো: বাবুল মিয়া (চশমা মার্কা), মাহমুদুল হাসান (বৈদ্যুতিক বাল্ব মার্কা)।

ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীরা হলেন, ফারহানা ইয়াসমিন ইতি (কলস মার্কা), মিসেস কনিকা ওসিউর (ফুটবল মার্কা), মোসা: কাকলি বেগম (হাঁস মার্কা)। িএদিকে প্রার্থীরা প্রতিক পেয়ে তাদের কর্মী-সমর্থকদের নিয়ে ভোটের মাঠে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ২১ মে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews