1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৭৪ বার পড়া হয়েছে

নড়াইলে পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নড়াইলের বোড়া বাদুড়িয়ায় কার্তিক কর নামের পান চাষীর পানের বরজ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে সদর উপজেলায় আউড়িয়া ইউনিয়নের বোড়া বাদুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

৪০ শতক জমির এ পানের বরজ পুড়ে যাওয়ায় আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কার্তিক কর।

ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিক কর বোড়া বাদুড়িয়া গ্রামের মৃত রামপদ করের ছেলে। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন পানের বরজ পুড়িয়ে দেওয়ায় পান চাষীর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সব হারিয়ে দিশেহারা পান চাষী কার্তিক।

স্থানীয়রা জানান, কার্তিক কর ৪০ শতক জমিতে পানের বরজে পান চাষ করে আসছিলেন। বরজের পান বিক্রি করেই চালাতেন তার সংসার। শুক্রবার ভোরে দুর্বৃত্তরা তার পানের বরজে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কৃষকের আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিক কর বলেন, ‘শুক্রবার সকালে বরজে পান ভাঙতে গিয়ে দেখি কে বা কারা আমার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। বরজের পান বিক্রি করেই চলতো আমার সংসার। এর আগেও আমার এই পানের বরজ থেকে পান চুরি হয়ে যেত। আমি এখন কিভাবে সংসার চালাবো। আমি এ ঘটনার বিচার চাই।’

ক্ষতিগ্রস্ত কৃষক কার্তিকের ছোট ভাই মিন্টু কর বলেন, গত বছরের ২৬ অক্টোবরে আমার বাড়ি থেকে পাঁচটি গরু চুরি হয়ে গেছে। আজ আমার দাদার পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা এখন পুরো নিঃস্ব হয়ে গেছি।

এ ব্যাপারে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ বলেন, আমার এলাকায় কৃষক কার্তিকের পানের বরজে কে বা কারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে।

এ ঘটনা শোনার পর আমি ঘটনাস্থল গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। কার্তিক ওই জমিতে বরজ করেই তার সংসার চালাতো। ঘটনাটি দুঃখজনক। এই কাজটা যারাই করে থাকুক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে। আমিসহ বিট অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews