1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইস্তিসকারের নামাজ পড়তে না পড়তেই গায়েবী মদক চুয়াডাঙ্গায় মধ্যরাতে হঠাৎ বৃষ্টি

  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

ইস্তিসকারের নামাজ পড়তে না পড়তেই গায়েবী মদক চুয়াডাঙ্গায় মধ্যরাতে হঠাৎ বৃষ্টি

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

গরমে অতিষ্ঠ জনজীবন ও পশু পাখি। টানা দাবদাহের মধ্যে দিয়ে মধ্যরাতে হঠাৎ ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি চুয়াডাঙ্গার মানুষের মধ্যে। রাত ১টা ৪৫ মিনিটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এসময় বিদ্যুৎ চমকানোর সঙ্গে ছিল ঝড়-বাতাস। যা ঘণ্টাব্যাপী স্থায়ী হয়।

দিনে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজও পড়েন চুয়াডাঙ্গার মানুষ। আর রাতেই আবহাওয়ার পূর্বাভাস ছাড়াই দেখা বৃষ্টির। এখন এ ঝড়-বৃষ্টির ছন্দে স্বস্তিতে ফেরার প্রার্থনা সবার।

টানা প্রায় ২০দিন তাপদাহ চলছে। যদিও মাঝে দু-এক দিন আবহাওয়া কিছুটা স্বাভাবিক ছিল। তবে সর্বশেষ ৮-৯দিন প্রকৃতি পুড়ছে গ্রীষ্মের তাপদাহে। মৃদু থেকে তীব্র আর তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে হাঁপিয়ে উঠে। এর মাঝেই মধ্যরাতে বৃষ্টি হয় এ জেলার মানুষের জন্য প্রশান্তি বয়ে আনে।

গতকাল বিকেল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও এ জেলায় রেকর্ড হয়। তবে বৃষ্টির পরিমাণ ও স্থায়িত্ব রাতে জানা সম্ভব হয়নি। কারণ রাতে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের কোনো কর্মকর্তার সঙ্গে কথা সম্ভব হয়নি।

এর আগে অবশ্য চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে বলা হয়েছিল আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তারপরও হঠাৎই রাতে এ জেলায় বৃষ্টি উঁকি দিয়ে গেলো। যা সত্যিই স্বস্তি এবং প্রশান্তিও বলা চলে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews