সাপ্তাহিক গণ বাংলা’র আয়োজনে ২৮ এপ্রিল ২০২৪,রবিবার সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
খবর বাপসনিউজ।উল্লেখ্য ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুকন্যা জননেত্রী শেখ হাসিনা বিশেষ কারাগারে (১১ মাস) আটক থাকাকালীন তাঁর নিঃশর্ত মুক্তির দাবীতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং
সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ২৫ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ কৃত দাবী ২০০৮ সালের ২৮ এপ্রিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দফতরে (বর্তমান প্রধানমন্ত্রীর সচিবালয়) জমা করা হয়েছিল।
এই স্মৃতিকে ধরে রাখার জন্য আলোচনা সভার আযোজন করা হয়েছে ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এতে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।





Leave a Reply