নড়াইলের লোহাগড়া পৌরসভার মশাগুনি গ্রামের জমাজমি ও পূর্বশক্রতার জের ধরে রামদা দিয়ে রহিমা বেগম পরি নামে এক নারীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষের লোকজন। পরি মশাগুনি গ্রামের শম লুৎফর রহমানের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায় শনিবার সকালে পরি নিজ উঠানে ইটের রাবিশ দেওয়ার উদ্দেশ্যে ভ্যান যোগে বাড়ির নেওয়ার সময় পথিমধ্যে ওই গ্রামের মানিক সিকদারের ছেলে সেলিম সিকদার (২৮), মোর্শেদ সিকদার (৪২) মনিরুল সিকদার (২৫) আশরাফ সিকদার (৩৫) রাবিস ভর্তি ভ্যানের গতিরোধ করে বলেন এই রাস্তা দিয়ে ভ্যান নিতে পারবেনা। তখন পরির সাথে কথা কাটাকাটি হলে অতর্কিত ভাবে পাশে দাঁড়ানো থাকা সেলিম সিকদার রামদা দিয়ে পরির মাথা কোপ মেরে গুরুতর জখম করে ঘটনা স্থল ত্যাগ করে। নিউজ আমার সংবাদ/
রামদায়ের কোপে রহিমা বেগম পরি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় প্রতিবেশী ও স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন ঘটনা শুনেছি তবে কোন অভিযোগ পাই নাই, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply