1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দর্শনা রেললাইনের পাশে পড়ে ছিল এক যুবকের মরদেহ

  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

দর্শনা রেললাইনের পাশে পড়ে ছিল এক যুবকের মরদেহ

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনের রেল লাইনের পাশ থেকে দীপক হালদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে একটি মোটরসাইকেলও পড়ে ছিল।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে দর্শনা হল্ট জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।জানা গেছে, নিহত দীপক হালদার (২৮) মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর গ্রামের কার্তিক হালদারের ছেলে।

দর্শনা রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, গতকাল সোমবার রাতে দীপক হালদারকে মোটরসাইকেলে নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সকালে রেল লাইনের পাশে তার মরদেহ দেখা যায়। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দর্শনা হল্ট স্টেশন জিআরপি পুলিশের ইনচার্জ (এসআই) আতাউর রহমান জানান, দর্শনা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূর মুজিবনগর থেকে আসা কোনো ট্রেনের ধাক্কায় দীপকের মৃত্যু হয়েছে।

তদন্ত না করে কিছু বলা যাবে না। মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল (মেহেরপুর ল- ১২-০১৬৭) উদ্ধার করা হয়েছে। বাহনটির প্রকৃত মালিক কে, সেটিও খুঁজে দেখা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews