ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের হামিদপুরে “হামিদপুর আমাদের বাংলা যুব সংঘের” প্রতিষ্ঠাবার্ষিকী ও ১ যুগপূর্তি উৎসব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে সংগঠনের সভাপতি মোঃ আল আমিন এর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন হামিদপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসা ও সামাজিক জামে মসজিদের ইমাম- আলহাজ্ব হাফেজ হযরত মাওলানা তরিকুল ইসলাম।
দোয়া অনুষ্ঠান শেষে বিশেষ ভোজে মাদ্রাসা ছাত্র সহ এলাকার সম্মানিত মুরুব্বিগন উপস্থিত ছিলেন৷ এ সময় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হামিদপুর আমাদের বাংলা যুব সংঘ স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন। সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এ সংগঠন।




Leave a Reply