1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঈদের আমেজ শেষ না হতেই তাপপ্রবাহে নাজেহাল চুয়াডাঙ্গাবাসী!

  • রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

ঈদের আমেজ শেষ না হতেই তাপপ্রবাহে নাজেহাল চুয়াডাঙ্গাবাসী!

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস: 

আজ ঈদের তৃতীয় দিন। এখনো মানুষের মধ্যে ঈদ আনন্দ বিরাজ করছে। কিন্তু এই ঈদ আনন্দে বাধা সেঁধেছে তীব্র গরম। চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ বিকেলে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

এছাড়া শনিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর এই এপ্রিলের শুরু থেকেই মৃদু ও মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। যদিও মাঝে দুদিন তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসে। টানা এই তাপপ্রবাহে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন।

তাপদাহে এ জেলার খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তীব্র গরম ও রোদের তাপের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময়ও পার করছেন। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠান্ডা পরিবেশে স্বস্তি খুঁজছে সব শ্রেণির মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা-ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে।

চুয়াডাঙ্গা সদরের সরিষাডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলাম বেগো বলেন, এত তাপ সহ্য করা কঠিন। ঈদে একটু ঘোরাঘুরি করবো, এতো রোদে সেটা সম্ভব হচ্ছে না।

একই গ্রামের ফারুক আলী বলেন, ঈদের দুই তিন দিন হয়ে গেলো। এখন দোকান খুলবো, কিন্তু এত তাপে দোকানে বসা অসম্ভব ব্যাপার। আল্লাহ দ্রুত বৃষ্টি দিলে আবহাওয়া সহনীয় হতো।

চুয়াডাঙ্গা শহরের ইসলাম পাড়ার ব্যাটারিচালিত পাখিভ্যান চালাক হবি মিয়া। তিনি বলেন, ঈদের ঘোরাঘুরি থাকলেও মানুষজন বাইরে আসছে না। তাই ভাড়াও হচ্ছে না, দুপুর হয়ে গেছে এখনও তেমন ভাড়া হয়নি। ভাড়া পেতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, এপ্রিলের শুরু থেকেই মৃদু ও মাঝারি তাপপ্রবাহ চলেছে। মাঝে কয়েক দিন আবহাওয়া সহনীয় পর্যায়ে আসলেও আবার মাঝারি তাপপ্রবাহ চলছে। আজ চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাসে নেই।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews