নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্ৰামের (৯ম শ্রেনীর ছাত্রী) কে পার্শ্ববতী ইতনা গ্ৰামের কামাল শেখের ছেলে মারুফ শেখের মধ্যে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে,
ছোট বেলা থেকে মারুফ শেখ করফা গ্রামে তার নানা রাইজু শেখ এর বাড়িতে থেকে বড় হয়েছে,এবং সে নানা বাড়িতেই থাকে,
মারুফ শেখ বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক কর্মচারী হিসাবে সিভিলে খুলনা ক্যান্টনমেন্টে কর্মরত আছে, এবং চাকুরী থেকে মারুফ শেখ ছুটিতে এসে ওই কিশোরী কে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করিয়া আসছে
ঘটনাটি দুই পরিবারের মাঝে একটু জানাজানি হলে মারুফ শেখ ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে,
প্রেমিকের প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করার কথা শুনে ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে । তখন পরিবারের উপস্থিতিতে সে বেঁচে যায়,
পরবর্তীতে মারুফ শেখ ওই কিশোরীর সাথে পূনরায় মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে ভুলিয়ে-ভালিয়ে আবার ও শারীরিক সম্পর্ক করে।
গত ৪ এপ্রিল বৃহস্পতিবার রাতে মারুফ শেখ ছুটিতে বাড়িতে আসে এবং ওই রাতে কিশোরীর বাড়িতে গিয়ে সু কৌশলে তাকে বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে,
তখন ওই কিশোরী সেটা না করতে চাইলে অনেক ধস্তাধস্তি করে মারুফ শেখ এ-সময় প্রতিবেশী এক নারী ওই শব্দ শুনে বাইরে এসে পুকুর পাড়ে লাইট মারলে তাদের দেখে ফেলে।
এসময় মারুফ শেখ ওই কিশোরীকে সেখানে ফেলে দৌড়ে গিয়ে নানা রাইজু শেখের বাড়িতে ওঠে।এবং ওই কিশোরী কে ও ওর সাথে আসতে বলে,
ওই সময় ২ জনের উপস্থিতি দেখতে পেয়ে মারুফ শেখের নানা রাইজু শেখ ও নানী টুলু বেগম মিলে বেদড়ক মারপিট করে ।
এসময় কিশোরীর পরিবার কিশোরীকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করে, এবং ৪ দিন চিকিৎসা সেবা নিয়ে ওই কিশোরীর মা কুলসুম বেগম বাদী হয়ে মারুফ শেখ কে আসামি করে লোহাগড়া থানায় একটি ধর্ষনের চেষ্টা মামলা করেন।
এর মধ্যে ওই কিশোরী হাসপাতালে থাকার সময়ে করফা গ্রামের কিছু মাতুব্বরদের একটি মহল ঘটনাটি ধামাচাপা দিতে মারুফ শেখের নানা বিভিন্ন মহলে দৌড় ঝাঁপের একপর্যায়ে গত
১২ এপ্রিল শুক্রবার রাতে লোহাগড়া থানার এসআই শুকুর, এসআই সৈয়দ আলী,এবং এএসআই মিকাইল অভিযান চালিয়ে করফা গ্রামে মারুফ শেখের নানা রাইজু শেখ এর বাড়ি হতে মারুফ শেখ কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন।
এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায়ের সাথে কথা হলে তিনি মারুফ শেখ কে গ্রেফতারের বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন
মারুফ শেখ নামের একজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং মারুফ শেখ কে গ্রেফতার করে মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে।





Leave a Reply