1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভূমিহীন পরিবারের হাতে নতুন পোশাক

  • বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভূমিহীন পরিবারের হাতে নতুন পোশাক

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

প্রতিবার পেঁয়াজ মরিচ পান্তা দিয়ে ঈদ করা চুয়াডাঙ্গার অসহায় দুস্থ গরিব ভূমিহীন জনগোষ্ঠী এবার আগেই মেতেছে ঈদ আনন্দে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অসহায় ভূমিহীন পরিবারগুলো পেয়েছে ঈদবাজার এবং নতুন পোশাক। শিশুরা হাত রাঙিয়েছে মেহেদির রঙে। ‘কানেক্টিং পিপল ফাউন্ডেশন’ চুয়াডাঙ্গা টিমের ভিন্নধর্মী এ উদ্যোগে হাসি ফুটেছে ভূমিহীন দারিদ্র পরিবারগুলোতে।

ঈদকে সামনে রেখে কানেক্টিং পিপল ফাউন্ডেশন চুয়াডাঙ্গা টিমের উদ্যোগে ‘রাঙা হাতে নতুন জামা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর ইউনিয়নের প্রত্যন্ত মাঠে অবস্থানরত সাতটি অসহায় ভূমিহীন পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সংযোগ কানেকটিং পিপল ফাউন্ডেশন চুয়াডাঙ্গা টিমের ভলেন্টিয়াররা।

এ সময় ভূমিহীন পরিবারের নারীদের জন্য শাড়ি-থ্রিপিস এবং পুরুষদের জন্য পাঞ্জাবি, লুঙ্গি দেওয়া হয়। শিশুদের জন্য ঈদের নতুন পোশাক প্রদান করা হয়। এছাড়াও ঈদের বাজার সামগ্রী চাল, ডাল, সয়াবিন তেল, সেমাই, চিনি এবং দুধ দেওয়া হয়।

এর পাশাপাশি ভূমিহীন অসহায় শিশুদের ঈদ আনন্দ আরও রাঙিয়ে দিতে তাদেরকে নিয়ে মেহেদী উৎসব উদযাপন করা হয়। ভূমিহীন দুস্থ দরিদ্র পল্লীতে বুথ বসিয়ে সংযোগ চুয়াডাঙ্গা টিমের একাধিক স্বেচ্ছাসেবক মেহেদির রঙে হাত রাঙিয়ে দেন শিশুদের।

ইভেন্টে উপস্থিত ছিলেন সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশন এর ন্যাশনাল টিমের প্রেসিডেন্ট মো. শাহরিয়ার সিয়াম। তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য দুস্থ গরিব অসহায় ভূমিহীন পরিবারগুলোকে নিজেদের সাধ্যমতো সাহায্যের চেষ্টা করেছি।

আমাদের মতো যদি অন্যরাও এরকম অসহায় দারিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ায় তাহলে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবো। ইনশাআল্লাহ!

সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা টিমের কোঅর্ডিনেটর নাইম আক্তার শুভ ও মুশফিকুর রহমানসহ ২০ জন ভলেন্টিয়ার সম্পূর্ণ ইভেন্ট পরিচালনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews