আজ ৭ এপ্রিল রবিবার সকাল সাড়ে এগারোটায় নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ২০২৩ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ মহোদয় কর্তৃক প্রদত্ত ঈদ উপহার সামগ্রী প্রদান করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়।
নড়াইল জেলার মৃত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুল মুন্নাফ ছতাকি এর স্ত্রী মোসাঃ শারমিন সুলতানা; মৃত কনস্টেবল/১৭২ মোঃ ইব্রাহিম মিনার প্রথম স্ত্রীর সন্তান এসএম তানভীরুল ইসলাম ০১টি করে শুভেচ্ছা বার্তা ও ০১টি উপহার সামগ্রীর ব্যাগ গ্রহণ করেন
এবং মৃত কনস্টেবল/১৭২ মোঃ ইব্রাহিম মিনার দ্বিতীয় স্ত্রী মোছাঃ রেনু ০১টি উপহার সামগ্রীর ব্যাগ গ্রহণ করেন। পরিশেষে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয় মৃত পুলিশ সদস্যদের পরিবারবর্গের সকলের মঙ্গল কামনা করে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত;
জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও অন্যান্য পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply