1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চুয়াডাঙ্গা জেলায় অতিরিক্ত তাপমাত্রার কারণে জনজীবন বিপর্যয় হয়ে উঠেছে

  • শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলায় অতিরিক্ত তাপমাত্রার কারণে জনজীবন বিপর্যয় হয়ে উঠেছে

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

বেশ কদিন ধরেই চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় দিনে ও রাতে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত আর্দ্রতা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ।
চুয়াডাঙ্গা জেলা জেলায় এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই।

তাপমাত্রা বেশ কয়েকদিন ধরে ৩৮-৪০ ডিগ্রির মধ্যে অবস্থান করছে। বৃষ্টি না হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশি সমস্যায় পড়েছেন খেটে-খাওয়া মানুষ। তারা কাজ করতে পারছেন না। দুপুরের পর থেকে সড়কগুলো ফাঁকা হয়ে যাচ্ছে।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সূর্যের প্রখরতা, ভ্যাপসা গরম ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে গরম অনুভূত হচ্ছে। এদিন দুপুর ১২টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ।

গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানান প্রথম শ্রেণির সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল হাসান,
চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার রিকশাচালক জসীমউদ্দীন। তিনি বলেন, ‘যখন প্যাডেল মেরে রিকশা চালিয়েছি, তখনো এতো কষ্ট হয়নি। সামনে আর কদিন বাদে ঈদ। তবে গরমে মানুষ রাস্তায় কম বের হচ্ছে। এজন্য আমাদের ভাড়া হচ্ছে না। পরিবার নিয়ে কষ্টে আছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews