1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাঁচ মাসেই হাফেজ তাহসিন

  • মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

পাঁচ মাসেই হাফেজ তাহসিন

মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দারুল কোরআন মাদ্রাসার ছাত্র তৌহিদুল হাসান তাহসিন। নয় বছর বয়সী তাহসিন নাজেরানা শেষ করে কোরআনে হাফেজ হতে এই মাদরাসা ভর্তি হয়।

সোমবার (১ এপ্রিল) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে তাহসিনকে আনুষ্ঠানিকভাবে পাগড়ী প্রদান করেন শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। তাহসিন উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের দশনা পাড়ার ইমাম হোসেনের চতুর্থ এবং কনিষ্ঠ সন্তান।

তাহসিন বলেন, কোরআনে হাফেজ হতে মা-বাবা ও শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং দোয়া পেয়েছি। আমার শিক্ষকরা যেমন সহায়তা করেছে, তেমিন আমিও দিন এবং রাতে পড়েছি। যে কারণে ৪ মাস ২৮ দিনে আমার পুরো কুরআন হিফজ সম্পন্ন হয়। এর জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি।

তাহসিনের মা আয়েশা বেগম বলেন, আমার ছেলে খুবই ছোট। আল্লাহর অশেষ মেহেরবানী ও শিক্ষকদের সহযোগিতায় সে কুরাআন হিফজ করা শেষ করতে পেরেছে। আমার ছেলে যেন আরো বড় আলেম হতে পারে সে জন্য দেশবাসীসহ সকলের দোয়া চাই।

মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি বলেন, মাদ্রাসায় ৮০ জন শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি বিভিন্ন কোরআন তিলওয়াত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর মধ্যে তাহসিন নামে ছাত্র ১৪৮ দিনে কুরআন হিফজ সম্পন্ন করেছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই এই ছাত্র যেন একজন ভাল আলেম হতে পারে। একই সাথে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews