1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁদপুরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

  • সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

চাঁদপুরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

চাঁদপুর শহরে মায়ের সঙ্গে মার্কেটে গিয়ে ঈদের জন্য নতুন পোষাক কেনা হলো না ৬ বছরের শিশু আফরোজার। রোববার কাজী নজরুল ইসলাম সড়কে জেলা পরিষদ ডাকবাংলোর সামনে মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশুটির মৃত্যু হয়।

সোমবার (১০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।

আফরোজা শহরের পুরানবাজার এলাকার পূর্ব শ্রীরামদী ঢালী বাড়ির প্রবাসী আবুল বাশারের ছোট মেয়ে। তার পরিবার আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের কাছে ভাড়া বাসায় থাকেন।

স্বজনরা জানান, বাসা থেকে মার্কেটের উদ্দেশ্যে মায়ের সঙ্গে ঘর থেকে বের হয় আফরোজা। জেলা পরিষদের ডাকবাংলোর সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশা আফরোজাকে চাপা দিয়ে রাস্তায় ফেলে দেয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান শোভন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই স্বপন কুমার।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews