1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অপহরণের ২০ দিন পর উদ্ধার হলো কিশোরী 

  • মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

অপহরণের ২০ দিন পর উদ্ধার হলো কিশোরী 

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উম্মে খাদিজা রুমা (১৬) নামের এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের প্রায় ২০ দিন পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১ এপ্রিল) রাতে অপহরণকারী জাকির হোসেনের বাড়ি নিজমেহের থেকে তাকে উদ্ধার করা হয়।
বিকেলে পিবিআই চাঁদপুর জেলা কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।

অপহৃত ওই কিশোরী শাহরাস্তি উপজেলার মেহের উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। রুমা উপজেলার পূর্ব উপলতা গ্রামের মইনুল ইসলাম মিন্টুর মেয়ে।

গত ১১ মার্চ তাকে মেহের প্রগতি সংঘের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। কিশোরীর বাবা মইনুল ইসলাম মিন্টু চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণকারী নিজমেহের এলাকার আবদুর রহিমের ছেলে জাকির হোসেনকে আসামি করে মামলা করেন।

আদালত ওই মামলাটির দায়িত্ব দেন পিবিআইকে। পিবিআই মামলাটি সিডিউলভুক্ত করে তদন্ত করার দায়িত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলামকে।

সর্বশেষ পিবিআই চাঁদপুর কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো. ইউনুছ খন্দকারে নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলমগীর ও কনস্টেবল মো. সোলাইমানসহ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অপহৃত কিশোরীকে আসামির বাড়ি থেকে উদ্ধার করে পিবিআই।

পুলিশ পরিদর্শক মো. ইউনুছ খন্দকার জানান, অপহৃত কিশোরীকে উদ্ধার করে সোমবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে উপস্থিত করা হয়। আদালত ওই কিশোরীকে তার বাবার জিম্মায় প্রদান করেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews