1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইল সদরে পল্লী চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

  • সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

নড়াইল সদরে  পল্লী চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক :

নড়াইল সদরে ব্যবস্থাপত্রে নিয়ম বহির্ভূতভাবে অ্যান্টিবায়োটিক ওষুধ লেখার কারণে হিরক কুমার দাস নামের এক পল্লী চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ মার্চ) দুপুরে নড়াইল সদরের নিউ নড়াইল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এ জরিমান করেন। এসময় অংকন ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জানান, নড়াইল সদর হাসপাতাল রোডে নিউ নড়াইল ডায়াগনস্টিক সেন্টারে বসে পল্লী চিকৎসক হিরক কুমার দাস নিয়ম বহির্ভূতভাবে রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক ও ব্যথার ওষুধ লিখছিলেন। এসময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, পল্লী চিকিৎসক হিরক কুমার দাসকে রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক লেখার দায়ে এর আগেও জরিমানা করা হয়েছিল।

তাকে পূর্বে সতর্ক করা হলেও তিনি অ্যান্টিবায়োটিক ও ব্যথার ওষুধ লেখেন, নিজে প্যাথলজিক্যাল টেস্ট করতে পাঠানো, অন্য ল্যাবের টেস্ট নিজের ল্যাবের বলে চালানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শুভাশিস বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews