1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ছাত্রলীগ নেতার মদপানের ছবি ভাইরাল!

  • রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

ছাত্রলীগ নেতার মদপানের ছবি ভাইরাল!

নড়াইলের কালিয়ায় ছাত্রলীগের এক নেতার মদপানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রমজান মাসে মো. ইমন হোসেন নামে ছাত্রলীগ নেতার এমন মদপানের ছবি ছড়িয়ে পড়ায় নানা মহলে তীব্র সমালোচনা চলছে।

শনিবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলার পেড়লী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মদপানের ছবিটি ছড়িয়ে পড়ে।

ছাত্রলীগ নেতা ইমন হোসেন উপজেলা খড়রিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা (মৃত) আমীর হোসেন মীরের ছেলে।

‘কালিয়ার রাজনিতি’ নামে ফেসবুক আইডির পোস্টে দেখা যায়, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন অর্ধনগ্ন অবস্থায় বসে আছেন, তার সামনে পাঁচটি গ্লাসে মদ ঢেলে রাখা হয়েছে। পাশেই মদের বোতল ও সিগারেটের প্যাকেট।

পোস্টটিতে লেখা হয়, ‘মাদক সম্রাট পেড়লী ইউনিয়নের ছাত্রলীগের ধো**ওন সম্পাদক (সাধারণ সম্পাদক)। আহারে! এই কমিটি অতি বিলম্বে বহিষ্কার চাই। আর কী প্রমাণ চাই, আপনার ২৪ ঘণ্টার ভিতর কমিটি বিলুপ্ত চাই।’

এদিকে ঘটনার দিনে উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ কর্মী বলেন, ভাই (ইমন) প্রায়ই এমন (মাদকের) আসর তাদের বীর নিবাসে বসান।

এলাকায় মাদক ছড়ায় দিছেন তিনি, ছাত্রলীগ করি কিন্তু তার ভয়ে জেলার বড় ভাইদের কাছে বললে আমরা তো এলাকায় থাকতে পারব না। সেই ভয়ে এ ধরনের অপকর্ম মুখ বন্ধ করে সহ্য করি।

অভিযোগের বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ নেতা ইমন বলেন, এটা সুপার এডিটের মাধ্যমে এলাকার ছাত্রদলের ছেলেরা এটা করেছে, ঘটনা সত্য নয়।

এ ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল বলেন, মাদকের সঙ্গে ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততার সত্যতা পেলে, সে যে পদেরই হোক না কেন সাংগঠনিক প্রক্রিয়ায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews