1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভারত থেকে এলো পেঁয়াজ চুয়াডাঙ্গার দর্শনা সহ গেলো বিভিন্ন জেলায়

  • রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

ভারত থেকে এলো পেঁয়াজ চুয়াডাঙ্গার দর্শনা সহ গেলো বিভিন্ন জেলায়

এস এম রেদ্বোয়ান, চুয়াডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার দর্শনায় ভারত থেকে আমদানি করা প্রথম চালানের এক হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসে পৌঁছেছে।

রোববার (৩১ মার্চ) বিকাল ৫টা: ১৫মি: চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে এসে পৌঁছায় বড় এ চালানটি।

এরপর কাগজপত্র যাচাই বাছাই শেষে পেঁয়াজের এ চালানটি সিরাজগঞ্জে পৌঁছাবে। সেখান থেকে ঢাকা ও চট্টগ্রামের বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি হবে।

দর্শনা রেলবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবির) কর্তৃক ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান ভারত থেকে রেলপথে দর্শনায় এসে পৌঁছেছে। মোট ৪২টি ওয়াগনে এক হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আনা হয়েছে।
এ পেঁয়াজের চালানটি রোববার রাতেই সিরাজগঞ্জ উল্লাপাড়ায় নেওয়া হবে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, টিসিবির আমদানি করা প্রথম চালানের পেঁয়াজ বুঝে পাওয়া গেছে। পর্যায়ক্রমে আরও কয়েকটি পেঁয়াজের চালান ট্রেনে করে দেশে আসতে পারে।

এর আগে, রাজধানীতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেছেন, আমরা যে আমদানির জন্য অনুমতি দিয়েছিলাম, সেখানে যারা এলসি খুলেছিলেন, তাদের প্রথম চালানের পেঁয়াজ আজ রাতে ট্রেনে করে আসবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে এ পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

দেশে উৎপাদিত পেঁয়াজ বাইরে থেকে ঢাকায় আসে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে এ পেঁয়াজ খোলা বাজারে বিক্রি করা শুরু হলে আমার বিশ্বাস অন্তত ৩০ জেলায় পেঁয়াজের দাম কমে যাবে।  

বাকি পেঁয়াজ কবে আসবে জানতে চাইলে তিনি বলেন, সেগুলো এলসি করলে তারা (ভারত) দেবে।এদিকে চুয়াডাঙ্গার স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা পর্যায়ে ২৮-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশীয় পেঁয়াজ।

মাঝে কয়েকদিনে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হলেও ভারত থেকে পেঁয়াজ আসার খবরে এবং দেশীয় পেঁয়াজ ওঠায় দাম অনেকটাই সহনীয় মাত্রায় রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews