পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী-কালুরপাড়া ঈদগাহ কমিটির সাধারন সভা আজ ২৯ মার্চ সকালে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে করণীয় বিষয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঈদগাহ কমিটির সভাপতি আলহাজ্জ আব্দুল করিম খান।
কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমিটির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস, রেজাউল করিম জনু, আব্দুল আজিজ খান, মোক্তার হোসেন মোল্লা, আব্দুস সামাদ খান,
লুৎফর রহমান সেখ, আব্দুস সামাদ মোল্লা, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম, সাঈদ উল ইসলাম, আব্দুল বারেক মোল্লা প্রমুখ।
আলোচনায় সর্বসম্মতিক্রমে ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮ঃ৩০ মিনিটে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর, গেট নির্মান, জমি ক্রয়,
মাটি ভরাটসহ নানাবিধ উন্নয়নমুলক কাজে অর্থ আদায়ের কাজটি নামাজ শুরুর আগ মুহুর্তে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঈদ জামায়াতের পূর্ব প্রস্তুতি স্বরূপ বিগত ঈদ জামাতের ন্যায় সৌন্দর্য বর্ধনের জন্য ২টা তোরন নির্মান,
প্রাচীর রং করা ও লেখা, মাঠ পরিস্কার ও লেভেল করা, গাছের গোড়া সাদা চুন করা, আদায়কারীর নামের তালিকা করে চিঠি মারফত অবগত করা এবং ঈদের আগের দিন মাইকিং করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উভয় গ্রামের সকল ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে ঈদগাহ মাঠে উপস্থিত হতে আহবান জানান ঈদগাহ পরিচালনা কমিটি।





Leave a Reply