1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিএনপির ৮০ ভাগ ‘নির্যাতিত’ নেতা-কর্মীর তালিকা চাইলেন ওবায়দুল কাদের

  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

বিএনপির ৮০ ভাগ ‘নির্যাতিত’ নেতা-কর্মীর তালিকা চাইলেন ওবায়দুল কাদের

বিএনপির মহাসচিবের একটি বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর দলের ৮০ ভাগ ‘নির্যাতিত’ নেতা-কর্মীর তালিকা হাজির করতে বলবেন। আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাধারণ মানুষের মধ্যে দলের পক্ষ থেকে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার দলের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির প্রায় ৮০ শতাংশ নেতা-কর্মী সরকারের দমন-নির্যাতনের শিকার হয়েছেন।মির্জা ফখরুলের এমন বক্তব্যের আজ জবাব দিলেন ওবায়দুল কাদের।

বাসসের খবরে বলা হয়, ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলকে বলব, এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। প্রকাশ্যে এসে তালিকাটা হাজির করুন। ৮০ ভাগ নেতা-কর্মী—এরা কারা? মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমীর খসরু—সবাই তো একে একে জেল থেকে বের হয়ে গেলেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির রাজনীতি নেতিবাচক। এই রাজনীতি দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। দিন যতই যাচ্ছে, বিএনপি ততই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। সংকুচিত হয়ে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি পাকিস্তানের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করেনি। বিএনপির হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান। আর আওয়ামী লীগ কোনো বিদেশি শাসন, কোনো বিদেশির দাসত্ব করে না। আওয়ামী লীগের হৃদয়ে বাংলাদেশ, চেতনায়ও বাংলাদেশ। সেটাই আওয়ামী লীগ মনেপ্রাণে ধারণ করে।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews