নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার ৬৬ নম্বর পাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। সেজন্য বিদ্যালয় পরিচালনা কমিটি, সকল শিক্ষকবৃন্দ, সকল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের মাঝে বিরাজ করছে বিপুল উৎসাহ-উদ্দীপনা।

পাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হওয়ায় এলাকাবাসিসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা বিশেষ অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেক্সোনা আক্তার (এমএ, বিএড ও সি-ইন-এড)সহ বিদ্যালয় পরিচালনা কমিটি, সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদেরকে। প্রধান শিক্ষক রেক্সোনা আক্তার পাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০০৫ সনে যোগদান করেন।
নিউজ রাতদিন/বর্তমানে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা ২৬৭ জন, তারমধ্যে ১২৯ জন বালক এবং ১৩৮ জন বালিকা। বিদ্যালয়টি ১৯০৫ সনে স্থাপিত হয়। পাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বৈশ্বিক করোনাকালীন সময়ের মধ্যেও ছাত্র-ছাত্রীদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছিল। বর্তমানে বিদ্যালয়টিতে একটি তিনতলা বিশিষ্ট নতুন ও নান্দনিক একাডেমিক ভবনসহ বিদ্যালয়টির চতুর্দিকে সীমানা প্রাচীরসহ একটি প্রধান ফটক নির্মাণ করা হয়েছে।

পাচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের প্রাক্তন সভাপতি, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল সৈয়দ হাসান ইকবাল বলেন,
আমি এই বিদ্যালয়ে ১৯৬৬ সন পর্যন্ত চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলাম। ২০১৬ হতে ২০২০ সন পর্যন্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করি। উক্ত সময়ের মধ্যে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজটি সম্পন্ন করেছি। বিদ্যালয়টি লোহাগড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় তিনি সকল শিক্ষক, অভিবাবক ও ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply