1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাসের চাকার নিচে পড়ে যুবকের মৃত্যু

  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

বাসের চাকার নিচে পড়ে যুবকের মৃত্যু

যশোরের চৌগাছায় লোকাল বাসের চাকার নিচে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে শামীম হোসেন (২৭) নামের অন্য এক বাসের হেল্পার। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় চৌগাছা-যশোর সড়কের চৌগাছা ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত শামীম উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আড়সিংড়ীয়াপুকুরের আকবর আলীর ছেলে।

নিহতের ভগ্নিপতি আজিজুর রহমান জানান, দুপুরের সময় ডিভাইন হাসপাতালের পাশের তেলপাম্পের উদ্দেশ্যে বাজার থেকে যশোরগামী একটি লোকাল বাসে (এ. এ. আফ্রিদি যার নাম্বার-ঢাকা মেট্রো-জ-০৪-০৭১৬) ওঠে শামীম। বাসটি তেলপাম্পের সামনে পৌছানোর সাথে সাথেই সামনে দরজা থেকে লাফ দেয় সে।

অসাবধানতার কারনে পড়ে যাওয়ার পর পিছনের চাকার নিচে চাপা পড়ে যায় শামীম। এসময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরূরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লুৎফুন্নেসা লতা বলেন, মাথার বাম পাশে ও দুই হাতে প্রচন্ড আঘাতে মাত্রাতিরিক্ত রক্তক্ষরনের ফলে হাসপাতালে পৌছানোর পূর্বেই শামীমের মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় জড়িত বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিশেষ প্রতিনিধি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews